shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আরব আমিরাতে হোমনা-মেঘনা প্রবাসী পরিষদ গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮

.

সংযুক্ত আরব আমিরাত অবস্থানরত কুমিল্লা জেলার হোমনা- মেঘনা এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার রাতে আমিরাতে আজমান প্রদেশে এক স্থানীয় হোটেল নাজিরুল হক ভূঁইয়াকে সভাপতি ও শিকদার শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার শাফায়েত উল্লাহ বলেন, হোমনা-মেঘনা প্রবাসীদের বিদেশে ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন কাজ করছে। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাজিরুল হক ভূঁইয়া বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এটি যাত্রা করে। এই সংগঠন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম-অধিকারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। মূলত হোমনা-মেঘনা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সভা শেষে প্রবাসী কল্যাণ পরিষদ হোমনা-মেঘনার পক্ষ থেকে নেতাদের শুভকামনা জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।