shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

স্পেনের জাতীয় ক্রিকেট দলে প্রবাসী রবিউল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২

.

স্পেন ফুটবল প্রেমীদের দেশ হলেও স্পেনে রয়েছে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসি'র টি-২০ এর তালিকাভুক্ত দেশ স্পেন। স্পেনের জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেছে। 

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অধিকাংশরাই ভারত, পাকিস্তানের অভিবাসীদের সমন্বয়ে গঠিত। জাতীয় দলে একমাত্র বাংলাদেশি হিসেবে ব্যাট ও বলে নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছেন মাদ্রিদে বসবাসরত প্রবাসী রবিউল খান। ক্রিকইনফো এর প্লেয়ার প্রোফাইল তালিকায় স্পেনের ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে রবিউল খানের নাম। 

গত ২৫ সেপ্টেম্বর থেকে স্পেনের মালাগায় শুরু হওয়া 'ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশীপ' টি১০ ক্রিকেট টুর্ণামেন্টে স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি। এ টুর্নামেন্টে ইউরোপের ৩০টি দেশ অংশগ্রহণ করছে।

রবিউল খান জানান, প্রবাসে জীবন জীবিকার তাগিদে সময় বের করা কঠিন। তারপরও যতটুকু সময় অবসর পান, তা ক্রিকেট অনুশীলনে ব্যয় করেন। তিনি আরো জানান, স্পেনে অনেক প্রতিশ্রুতিশীল বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা নিয়মিত অনুশীলন করলে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।

রবিউল খান অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে দলে তার অবস্থান মজবুত করেছেন। খেলেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ। 
রবিউল খানের জন্ম ১৯৯৫ সালের ৮ মার্চ। ঢাকার মুন্সীগঞ্জে জন্ম নেয়া এ তরুণ ক্রিকেটার স্পেনে আসেন ২০১৯ সালে। বাংলাদেশে থাকাকালীন তিনি ঢাকা বিভাগীয় (দক্ষিণ) অনুর্ধ্ব-১৮ ও  অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।