shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র সফরে প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান স্থপতি মোহাম্মদ আল-আমিন

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৫

.

দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের বিশিষ্ট স্থপতি ও ব্যবসায়ী প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আল্-আমিন। তিনি ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে এসে পৌছান।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে আমেরিকার নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত BNDANA গ্লোবাল কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতেই তার এই সফর। তিনি BNDANA গ্লোবাল কনভেনশনের বাংলাদেশ টিমের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।খবর বাপসনিউজ ।

আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা নটরডেমিয়ানরা তাদের পরিবারসহ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন। 

পৃথিবীর যে কোন দেশ থেকে সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) এর ওয়েবসাইট https://www.bndana.org এ ক্লিক করে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে সম্মেলন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জরুরী প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।