shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

নিউ ইয়র্কে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি ইমামের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০২৩, ১২:১৫

.

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রাইভেটকারের ধাক্কায় এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। নিহত মো. মুহিবুর রহমান ব্রঙ্কসের টার্নবুল অ্যাভিনিউয়ের ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন। তার আগে তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এসময় টার্নবুল অ্যাভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিটের ওপরে একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিল ৫০-এর ওপরে।

নিহত ইমাম মুহিবুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেষ্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।