shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সাউথ জার্সিতে মেট্রো আ.লীগের শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০২৩, ১২:১৬

.

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলানটিক সিটিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ফেয়ারমাউনট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দোয়া, কথামালা, কবিতা পাঠ ও কেক কাটা।

অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন বেলাল উদ্দীন। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. বেলাল, শেখ কামাল মনজু, মোকতাদির রহমান, বেলাল উদ্দীন, নূর মোহাম্মদ, বেলাল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ নেতা আবু নসর, জাকিরুল ইসলাম খোকা ও রওশনউদদীন সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী।

সভায় আলোচকরা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।

আলোচকরা বলেন, বঙ্গবন্ধু ধন্য পিতা আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে।

বক্তারা বলেন, শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরি করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারা দেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় স্বাধীনতা বিরোধী শক্তির কূটচালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।