shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ড. মুইজ্জুকে প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিলেন হাইকমিশনার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০২৩, ১৬:১৬

.

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজ্জুকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানী মালেতে প্রেসিডেন্টের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দনপত্র পৌঁছে দেন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজ। 

সাক্ষাৎকালে ড.মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট  উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো অভিনন্দনপত্র নব-নির্বাচিত প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন এবং তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ জানান হাইকমিশনার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।