shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপের স্টাডি এক্সপোতে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৩

.

মালদ্বীপে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৫ দেশীয় আন্তর্জাতিক এডুভেস্ট স্টাডি এক্সপোতে যোগ দিয়েছে বাংলাদেশ। প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ফাউন্ডার্স প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন ও আইচি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান উলফাত জাহান মুনের নেতৃত্বে এক্সপোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) শুরু হওয়া স্টাডি এক্সপোতে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও স্পেন।

এডুভেস্ট স্টাডি এক্সপোর উদ্বোধন করেন মালদ্বীপের হায়ার এডুকেশন মিনিস্টার ড. ইব্রাহিম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, মিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজ, ব্যবসায়ী আবদুল হান্নান রাজু, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর।

এবারের এডুভেস্ট স্টাডি এক্সপো ২০২৩- এ প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অনলাইনে ফরম পূরণ করেছেন। এদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় বাংলাদেশ। এছাড়া এই এডুভেস্ট স্টাডি এক্সপো ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সাধারণ প্রবাসীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, এডুভেস্ট স্টাডি এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা খাতে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে। মালদ্বীপের ছাত্র-ছাত্রীরা আমাদের দেশে পড়তে যাবে সেটাই আমাদের গর্বের বিষয়।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আমাদের দেশের শিক্ষার মান আরও বৃদ্ধি করতে হবে। তাহলে একটা সময় আসবে যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।