shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৭

.

একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর জানাজা কানাডার স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা শেষ হলে কবির মরদেহ অন্টারিও’র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়। 

কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় ৫ অক্টোবর ভোর তিনটার দিকে অশোয়া শহরের লেকরিজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নাল ইল্লা হি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তার একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সঙ্গে থাকতেন। 

কবির জামাতা নাদিম ইকবাল জানান, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।