shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ব্রিটেনে সম্মাননা পাবেন বাংলাদেশি তারকারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ অক্টোবর ২০২৩, ১২:২৬

.

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি তারকাদের সম্মাননা দিতে আগামী নভেম্বর মাসে আয়োজিত হচ্ছে "হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ড"। 

আগামী ৬ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলরুমে এ আয়োজনের ব্যবস্থা করছে ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা বালাম, আগুনসহ আরো অনেকে।

এ উপলক্ষ্যে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে “হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ড ২০২৩” এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিউহামের মেয়র রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর জসিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, কাউন্সিলর ফয়জুর রহমান, ইভেন্ট ব্রিটেনের প্রতিষ্ঠাতা এস এইচ সোহাগ, হার্ট ক্লেমের ডিরেক্টর ইমরান হোসাইন, ইভেন্টের আনিসুর রহমান অন্তু, তুলি, শাহেদ উদ্দিন, কিটন সিকদার, মিসবাহ আহমেদ, মিনহাজ খান, সোহেল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।