shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে কর্মক্ষেত্রে ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি আহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ অক্টোবর ২০২৩, ১২:২৬

.

মালদ্বীপের রাজধানী মালের এক মোবাইল দোকানে ঢুকে মো. আলাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত করেছেন ২৯ বছর বয়সী স্থানীয় এক নারী। শনিবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত মো. আলাউদ্দিন মালের ড্রিমস মোবাইল দোকানের কর্মী। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার ৪নং ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামে।

আলাউদ্দিনের সহকর্মী জানান, দোকানে ক্রেতা সেজে আসা একজন নারীর সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী সঙ্গে থাকা ছুরি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে দোকান থেকে বের হয়ে যান।

পরে অন্যরা আহত আলাউদ্দিনকেই স্থানীয় এডিকে হসপিটালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করলে জানা যায়, বিষয়টি নিয়ে হাইকমিশন অবগত আছে। দুর্বৃত্তের হামলায় আহত প্রবাসী বাংলাদেশিকে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল দেখতে গিয়েছিলেন। তারা কর্মক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।