shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে মিলাদুন্নবীর র‍্যালি অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ অক্টোবর ২০২৩, ১২:২৮

.

যুক্তরাষ্ট্রের মিশিগানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষ্যে র‍্যালি ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার বাদ জোহর রাজ্যের হ্যামট্রামিক সিটির হলব্রুক স্ট্রিটের মসজিদ আল ইহসান থেকে র‍্যালিটি শুরু হয়। এতে বাংলাদেশি, আমেরিকান, আফ্রিকানসহ মধ্যপ্রাচ্যের কয়েক শতাধিক মুসলিম অংশ নেন।

সরেজমিন দেখা যায়, কালিমাখচিত সবুজ সাদা পতাকা শোভা পাচ্ছিল সবার হাতে। মুখে ধ্বনিত হয়েছে দুরুদ ওয়াছালাম। সিটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। রাস্তার দুই পাশের বিভিন্ন ধর্মের হাজারো মানুষ উপভোগ করে এ র‍্যালি। 

অমুসলিম অনেকে ইংরেজি অনুবাদ করা পবিত্র কোরআন শরীফ চেয়ে নিয়েছেন বলে জানান র‍্যালির আয়োজকরা। তারা বলছেন, নবীর মহব্বত প্রকাশের পাশাপাশি ইসলামের এক বিশাল দাওয়াত দেওয়া হলো এই র‍্যালির মাধ্যমে।

মসজিদ আল ইহ্সানের খাদেম মুহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সুফিবাদের কয়েকটি মকবুল তরীকা একত্রিত হয়ে এই মাহফিলের আয়োজন করেছে। যেমন- মুহাম্মদী তরীকা, বা’লায়ী তরীকা, শাজুলি, তিজ্যানিয়া, নক্বশাবন্দীয়া, ক্বাদিরীয়াহ, মুজাদ্দাদিয়া, বেলকাইদিয়া ও সাম্মানিয়াহ তরীকার অনুসারীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন শেখ দাউদ অয়ালিদ, ইমাম এন্দাউ, হাফিজ ফরিদ উদ্দিন ও হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।