shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

কলম্বোতে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ অক্টোবর ২০২৩, ১২:২৭

.

শ্রীলঙ্কার কলম্বোতে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রীলঙ্কার ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের মর্যাদাপূর্ণ থারাঙ্গানি থিয়েটারে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনের মধ্য দিয়ে শুক্রবার (৬ অক্টোবর) চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। রোববার (৮ অক্টোবর) এ উৎসব শেষ হয়েছে।

উদ্বোধনের দিন শ্রীলঙ্কার সিনেমার খ্যাতিমান ব্যক্তিত্বসহ শতাধিক সিনেমাপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সিনেমা উপভোগের জন্য থারাঙ্গানি থিয়েটার হলে উপস্থিত হন। শ্রীলঙ্কার ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভিদুরাহ বিক্রমনায়ক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি এল পেরিস, সাবেকমন্ত্রী, পার্লামেন্ট সদস্য পাটালি চম্পিকা রানাওয়াকা এবং কূটনৈতিক মিশনের প্রধানেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার সিনেমার গোল্ডেন স্টার হিসেবে পরিচিত প্রখ্যাত অভিনেত্রী স্বর্ণা মাল্লাওয়ারাচ্চি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উৎসবের কিউরেটর হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও পরিচালক অনোমা রাজাকরুণা প্রদর্শনের আগে চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।

উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক সাযুজ্যের কারণে শ্রীলঙ্কার দর্শকরা প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমাগুলোর মর্মার্থ আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।