shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

হামাস ও ফিলিস্তিনিদের প্রতি কুয়েতের এমপিদের সমর্থন প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ অক্টোবর ২০২৩, ১২:২৮

.

কুয়েতের সংসদ সদস্যরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। কুয়েত সংসদ ভবনের কাছে ইরাদা স্কয়ারে অনুষ্ঠিত এক সমাবেশে এ সমর্থন জানান তারা। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি হামাদ আল-মাতার।

সাংসদ ওসামা আল-শাহীন ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার জন্য সমস্ত আরব ও মুসলিম দেশগুলোরর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যদি প্রতিরোধকারী দলগুলো আরব ও মুসলিমদের সমর্থন ছাড়া সফল হতে পারে, তাহলে ভাবুন, প্রয়োজনীয় সমর্থন পেলে তারা কী করতে পারে?

সাংসদ জিনান বুশহরী নিশ্চিত করেছেন যে ফিলিস্তিনিরা প্রতিরোধ ও স্বাধীনতার লড়াইয়ের একটি নতুন অধ্যায় রচনা করেছে। সাংসদ দাউদ মারাফি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যুদ্ধে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

সাংসদ বদর সায়ার আল-শামারী, হামদান আল আজমি, হামাদ আল-মাতার, আদেল আল-দামখি, মেতেব আল-আনজি, আবদুল করিম আল-কান্দারি, হামাদ আল-মেদলেজ, ফাহাদ বিন জামে, মুহান্নাদ আল-সায়ের, ফয়েজ আল -জোমহোর, মারজুক আল-ঘানিম এবং অন্যান্য এমপিরাও ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।