স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ অক্টোবর ২০২৩, ১২:০৯
সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে দুটি আলাদা অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিবাসীদের সীমান্ত থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে রোমানিয়া বর্ডার পুলিশ।
রোমানিয়া বর্ডার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে একটি লরি হাঙ্গেরি সীমান্তে ঢোকার চেষ্টা করে। সেই লরিতে রাখা একটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা হয় ১৯ বাংলাদেশিকে। তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ।
অভিবাসীদের নিয়ে আসা গাড়িটি আরাদ কাউন্টির নাদলাক-২ বর্ডার ক্রসিং পয়েন্টে অধিকতর তদন্তের পর বাংলাদেশি অভিবাসীদের গাড়ির ভেতর থেকে আটক করা হয়।
গাড়িটি চালাচ্ছিলেন ৩৫ বছর বয়সি এক রোমানীয় নাগরিক। তার বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ এনে বিচারিক তদন্ত শুরু হয়েছে। গাড়িটি রোমানিয়ায় নিবন্ধিত। চালক জানিয়েছিল, হাঙ্গেরিতে কাঠের বাক্স পরিবহন করেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com