shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ ফেরত দেবে মালয়েশিয়ার কোম্পানি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০২৩, ১২:১৪

.

বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

সম্প্রতি এক চিঠিতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সুফি আব্দুল্লাহিল মারুফ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের পর যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তারা এই অর্থ প্রাপ্তির যোগ্য হবেন বলে জানিয়েছেন কোম্পানিটি।

তিনি আরও বলেন, এই কোম্পানিতে আগে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের hr@unitedplantations.com এ ই-মেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ৩০ জুন ২০২৪-এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব, হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

চিঠিতে নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের শ্রমিকদের তালিকাও যুক্ত করা হয়েছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কার কত টাকা পরিমাণ অভিবাসন ফি ফেরত দেওয়া হবে, সেটি উল্লেখ্য করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।