shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

কানাডার ক্যালগেরিতে শুভ মহালয়া অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৩, ১২:১০

.

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে শুভ মহালয়া পালন করেছেন ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীরা।  

এসময় উপস্থিত ছিলেন জয়দীপ স্যানাল, কিরণ বনিক শংকরসহ ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এদিকে শুভ মহালয়া উপলক্ষে কানাডার ক্যালগেরিতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ক্যালগেরির বঙ্গীয় পরিষদের উদ্যোগে নিজস্ব ভবনে গীতি-নৃত্য-আলেখ্য “মহিষাসুরমর্দিনী” মঞ্চায়ন হয়েছে। যার মাধ্যমে শুরু হচ্ছে ক্যালগেরির প্রবাসী বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের কাল দেবীপক্ষের। আর তাই চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে শক্তির দশভুজা দেবীকে। 

বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল জানান, মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এ দিন থেকেই শুরু হবে দেবীপক্ষের। অর্থাৎ দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হচ্ছে এ দিন থেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।