shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মস্কোতে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৩, ২৩:৫৫

.

রাশিয়ার মস্কো শহরে অবস্থিত রুদেন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও স্নাতকোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাশিয়ায় বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।

প্রথম বাঙালি হিসেবে রাশিয়ার রুদেন ইউনিভার্সিটির লাইব্রেরির গ্যালারিতে স্থান পেয়েছে পিএইচডি গবেষক বারেক কায়সারের লেখা ‘রাশিয়ায় বঙ্গবন্ধু’ বইটি। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা নাচ ও গানের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদি  হাসান জানান, প্রতি বছরই তারা বাংলাদেশি সংস্কৃতি রাশিয়ায় উপস্থাপন করার চেষ্টা করেন।

রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা বলেন, ভিনদেশে এসেও নিজ দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকুক এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হোক, এটাই প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।