shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

এশিয়া ও মধ্যপ্রাচ্য যুবদলের সাংগঠনিক দায়িত্বে ৩ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩৭

.

এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির জন্য তিন প্রবাসী নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (১৪ অক্টোবর) যুবদলের সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন– আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সৌদি আরব) হারুন অর রশিদ হিরো, সহ আন্তর্জাতিক সম্পাদক (মালয়েশিয়া) মুজাহিদুল ইসলাম মুরাদ এবং সহ আন্তর্জাতিক সম্পাদক (কাতার) এ আর মামুন খান।

প্রবাসে যুবদলকে আরও শক্তিশালী করতে সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সাংগঠনিক এমন ঘোষণা আসার পর কাতারে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক (কাতার) এ আর মামুন খানকে এ দায়িত্ব দেওয়ায় কাতারের স্থানীয় নেতাকর্মীরা দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।