shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মাদ্রিদে বাংলাদেশি সুপারমার্কেট ‘হাট বাজার’ উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪০

.

স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন সুপার মার্কেট ‘হাট বাজার’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) ২৩ লাভাপিএস প্লাজায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি।

কামরুজ্জামান সুন্দর, মো. আবুল হোসেন এবং বিবেক জেড যৌথ মালিকানায় এ সুপার মার্কেট গড়ে তুলেছেন।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব (শ্রম উইং) মুনতাসিমুল ইসলাম, স্পেনে নিযুক্ত ভারত দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি আনমোলাম, বাংলাদেশ বাইতুল মোকাররম মসজিদের সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক, স্পেন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট একরামুজ্জামান কিরণ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মোজাক্কির, বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের খতিব হাসান বিন মুহাম্মদ উল্লাহ, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, আবুল কাশেম মুকুল, আব্দুল মোতালেব বাবুল, ইফতেখার আলম, বিল্লাল হোসেন শাকিল, আসাদ আলী, দিদারুল আলম, জাকিরুল ইসলাম জাকি, জালাল হোসেন, পিন্টু আহমেদ, নাহিদ ভূইয়া, আব্দুল জব্বার, হাফিজ আবু তাহের মিসবাহ, সায়েক আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।