shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে এমপি নিক্সন চৌধুরীকে সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪২

.

ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সাতজন চেয়ারম্যানকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে এসেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তাদের এ আগমন উপলক্ষ্যে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর ফরিদপুর সমিতি।

শনিবার (১৪ অক্টোবর) রাতে শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিক্সন চৌধুরী বলেন, ঢাকার বিমানবন্দরের থার্ড টার্মিনাল যোগ হওয়ায় প্রবাসীদের হয়রানি বন্ধ হবে। প্রবাসীদের ভ্রমণ নিরাপদ হবে। হয়রানি ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোন্দাকার মিজানুর রহামান। অনুষ্ঠানে ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রায় ৫ শতাধিক প্রবাসী উপস্থিত হন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বেশ কিছু মৌলিক দাবি তুলে ধরেন।

আমিরাতের বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল জানান, আগামী নির্বাচনে প্রবাসী ও তাদের পরিবারের সমর্থন অর্জনের জন্য ফরিদপুরের সাত চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমিরাত সফরে আসেন নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরীর সফরসঙ্গী ছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসিক ইকবাল স্বপন মোল্লা, ভাঙ্গার আজিমনগর ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সি, সদরপুরের নারিকেলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও চরভদ্রাসনের চর ঝাউকান্দার ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।