shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের ফুড ব্যাংক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৩, ১১:৫৭

.

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের ‘ফুড ব্যাংক’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।

আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া এসময় উপস্থিত ছিলেন।

ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় তাজা শাক, সবজি, ফল, ডিম, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ ‘ফুড ব্যাংক’ কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’।

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমের অংশ হিসেবে মাসে চার বার ‘ফুড ব্যাংক’ আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।