shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

মিশিগানে মিউজিক ফেস্টিতে গাইবেন তাহসানসহ একঝাঁক তারকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ অক্টোবর ২০২৩, ১৮:৪৪

.

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টেজ-শো করবেন একঝাক তারকা শিল্পী। আগামী ২৭ অক্টোবর বাংলাদেশি মিউজিক ফেস্টিতে গান গাইবেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, অ্যামেরিকান-বাংলাদেশি সংগীতশিল্পী মুজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য ও ব্ল্যাক। এছাড়া পারফর্ম করবেন প্রবাসী শিল্পী তানভি, আরমান, হিমেল, দীবয়, ইক্কি গা এবং টেন অ্যান্ড হাফ মাইলস-এর ভোকালরা।

আয়োজকরা এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) রাতে ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, ২৭ অক্টোবর (শুক্রবার) ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠান শুরু হবে। আর শেষ হবে রাত সাড়ে ১১টায়। বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আয়োজিত মিউজিক ফেস্টির সার্বিক সহযোগিতায় থাকছে ভিয়ের ইভেন্ট। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রবেশ (টিকেট) মূল্য ভিআইপি ১০০ এবং স্ট্যান্ডার্ড ৫০ ডলার। ওয়ারেন সিটির আড্ডা রেস্টেুরেন্ট, আল শাহী প্যালেস, তাসমিন ফ্যাশন এবং হ্যামট্রামিক সিটির স্বপ্ন সুপারমার্কেটে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে নিচের লিংকে গিয়ে টিকিট কিনতে পারবেন দর্শকরা। (vier-events.ticketleap.com/bangladeshi-music-fest-mi/)

সংবাদ সম্মেলনে এসএনএস হোম লোনের কর্ণধার নাজির সবুজ, ভিয়ের ইবেন্টের ফায়রুজ রহমান, মোহাম্মদ মঈন উদ্দীন, রোম্মান স্বাগত, রশি মীর, প্রোগ্রাম হোস্ট শারমিন তানিম, লুবনা রহমান, কার্নিজ ফারিহা ও মুন্নি রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।