shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০২৩, ২১:২৬

.

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। তিনি ৪ বছর আগে মা-বাবা-ভাইয়ের সঙ্গে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান।

পুলিশ জানায়, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রাইয়াস চালাতেন রাকিবুল।  গত সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শিফট শেষে বেল্ট পার্ক ওয়ে দিয়ে বাসায় ফেরার পথে ফ্লাটবুশ অ্যাভিনিউর কাছে প্লামবিচ এলাকায় দ্রুতগামী একটি বিএমডব্লিউ তার গাড়িকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ওই সময় অন্য পথ দিয়ে আসা সিআরভি হুন্ডাও রাকিবুলের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে রাকিবুলের গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

সংবাদ পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে ব্রুকলিনের এনওয়াইইউ ল্যাঙ্গুন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।