shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০২৩, ২১:২৯

.

কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উন্মুক্ত, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ রাসেল ও উন্নত বাংলাদেশ এই বিষয়ে বয়স ভিত্তিতে চারটি গ্রুপে শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চারটি বিভাগের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মো. ইকবাল আখতার এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ। 

এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের জন্য সৌজন্য পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং শিশু-কিশোরদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।