স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৩, ২৩:৪১
ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিভিন্ন স্থানে প্রতিবাদী বিক্ষোভ করেছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন গোষ্ঠীর মানুষ।
শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর প্রিটোরিয়ার কূটনীতিক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দিন কেপটাউনেও বিক্ষোভ হয়। এদিকে শনিবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথেও বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে যোগ দেন শহরটিতে থাকা কয়েকশ’ বাংলাদেশি।
অন্যদিকে, রাজধানী প্রিটোরিয়ার লোডিয়ামেও এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত ফিলিস্তিন সমর্থক অংশগ্রহণ করেন।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল এএনসি পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com