shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে কানাডার ‌‘আমরা সবাই’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৩, ০০:১০

.

কানাডার ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ক্যালগেরির ‘আমরা সবাই’ শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। ক্যালগেরির চেস্টারমেয়ার রিক্রিয়েশন সেন্টার ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হবে অন্যরকম এক মিলন মেলায়। ‘আমরা সবাই অফ ক্যালগেরি’র প্রচার প্রচারণা যেন তারই ইঙ্গিত বহন করছে।

ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের স্বনামধন্য শিল্পীদের। উৎসবে প্রবাসী বাঙ্গালিদের সাথে যোগ দেবেন বিদেশিরাও। অডিটোরিয়ামের সাজ-সজ্জা আর দাওয়াত পত্র পৌঁছে দিতে ব্যস্ত এখন কর্মীরা। 

বরফাচ্ছন্ন কানাডার আকাশে যখন বরফ পড়ার শঙ্কা, তখনই সনাতন ধর্মাবলম্বীদের মনে উৎসবের রঙ। আকাশে দুর্গাপূজার রঙ দেখেন, বাতাসে পূজার গন্ধ পান। বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হবে পূজামণ্ডপ।

ক্যালগেরির ‘আমরা সবাই’র প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত মিডিয়া কে বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে, সব পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে- এমনটাই আমাদের প্রত্যাশা।

ব্যাপক এই আয়োজন নিয়ে ব্যস্ত ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বসু বলেন, পূজার আয়োজন করতে পেরে আমরা দারুণ খুশি। নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। দূর অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ও সুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা।

মা দুর্গার আশীর্বাদে হিংসা, লোভ লালসা আর যুদ্ধের মতো সহিংসতা দূর হয়ে বিশ্বে শান্তি বিরাজ করবে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্ব নতুন করে জেগে উঠবে।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের সংগঠন ‘আমরা সবাই অফ ক্যালগেরি’ দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠবেন আনন্দ উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরবেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করবেন প্রার্থনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।