shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহ, এগিয়ে আসছেন বাংলাদেশিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৩, ২৩:২৩

.

ফিলিস্তিনের গাজাবাসীর পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছেন মালদ্বীপের স্থানীয় অভিনেতা ও অভিনেত্রীরা। এ উদ্যোগে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

রাজধানীর মালের বিভিন্ন পিকনিক স্পট থেকে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ ফান্ডে অর্থ দিয়ে সাহায্য করছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। 

এদিকে, নিরপরাধ ফিলিস্তানিদের ওপর দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মালের প্রধান সড়কে ফিলিস্তানি পতাকাবাহী পিকআপ-ভ্যান প্রদক্ষিণ করেছে। মালদ্বীপের পিকআপ-ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের উদ্যোগে পিকআপ-ভ্যানগুলো সড়ক প্রদক্ষিণ করে। এসময় সবাই ফ্রি ফিলিস্তিন বলে আওয়াজ তোলেন।

শতভাগ মুসলিম দেশ মালদ্বীপের স্থানীয়রা মনে করেন, বিপদগ্রস্ত অসহায় ফিলিস্তানিদের সহযোগিতা করা বিশ্বের প্রতিটি  মুসলমানদের ঈমানী দায়িত্ব। তারা সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধের মাধ্যমে ইসরাইলকে প্রতিহত করার প্রত্যাশা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।