shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ১৯ বাংলাদেশিসহ আটক ১০৬

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৩, ২৩:৩৯

.

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানে ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক ও ১৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, তারা কোনো বৈধ নথি /ভিসা দেখাতে পারেননি। অভিযানে অবৈধ অভিবাসীরা সহযোগিতা করেছে এবং সেখানে কোনো হাতাহাতি হয়নি। 

আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬(৩) এবং ধারা ৬(১)(সি) সহ বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসি জুলকিফলি বলেন, জিওএফ সময়ে সময়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করার আহ্বান জানাই।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।