স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩
যুক্তরাজ্যের মারকাজুল উলুমের প্রিন্সিপাল ও আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের সদস্য ড. শায়েখ শোয়াইবের কুয়েতে আগমন উপলক্ষে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের উদ্যোগে ও ওজারাতুল আওকাফের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শায়েখ এমদাদ উল্লাহ বেলালী।
সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কাসেমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের মারকাজুল উলুমের প্রিন্সিপাল ও আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের সদস্য ডক্টর শায়েখ শোয়াইব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা।
সম্মেলনে যোগ দেওয়া প্রধান অতিথি পবিত্র কোরান ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আয়োজনের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com