shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে গুলিদ্বীপ পরিদর্শন করলেন বাংলাদেশের হাইকমিশন দল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৬

.

মালদ্বীপের গুলিদ্বীপ পরিদর্শন করেছেন বাংলাদেশের হাইকমিশন দল। গত ২৬ থেকে ২৭ অক্টোবর হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের দ্বীপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ। হাইকমিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। 

সফরকালে গুলিদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের খোঁজখবর নেয়া হয় ও কর্মস্থল পরিদর্শন করা হয়। স্থানীয় একটি মিলনায়তনে দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশী কর্মীরা রেমিটেন্স প্রেরণ সহজীকরণ, অভিবাসন ব্যয় হ্রাস ও জাতীয় পরিচয়পত্র প্রদান সহজীকরণ বিষয়ে অনুরোধ জানান। তৃতীয় সচিব চন্দন কুমার সাহা এমআরপি ও ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি প্রদান করেন। 

কাউন্সেলর মো. সোহেল পারভেজ তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন। এ ছাড়াও প্রবাসী কর্মীদের সরকার কর্তৃক চালুকৃত সর্বজনীন পেনশন স্কিমে (প্রবাস) রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 

সফরকালে দ্বীপে অবস্থিত একটি ডকইয়ার্ড পরিদর্শন করা হয় এবং সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের আবাসন ঘুরে দেখা হয়। ডকইয়ার্ডের ব্যবস্থাপকের সাথে কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও অন্যান্য কর্মীদের কর্মস্থল পরিদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।