shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

মিশিগানে মিউজিক ফেস্টিভ্যাল মাতালেন তাহসান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৩, ১২:২৩

.

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে শেষ হলো বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি প্রবাসীদের মঞ্চ মাতিয়েছেন তাহসান, বিপ্লব ও মুজা।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলেন এসএনএস হোম লোন নাছির সবুজ। এতে আরও গান পরিবেশন করেন তানভি, আরমান, গাগা এন্টারটেইনমেন্ট এবং স্থানীয় ব্যান্ড দল টেন অ্যান্ড হাফ মাইল।

আগত প্রবাসী দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান আগত দর্শকরা।

মিউজিক ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলাদেশসহ নর্থ আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া এবং শারমিন তানিম। বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফ্যাস্টিভ্যালটির সহযোগিতায় ছিলেন ভিয়ের ইভেন্ট, ফায়রুজ রহমান, মোহাম্মদ মইনউদ্দিন, রশি মীর, লোবনা রহমান এবং রোম্মান স্বাগতসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।