স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ নভেম্বর ২০২৩, ২৩:৩৯
ইতালির পারমার একটি ক্যাম্পে আহমেদ রাব্বি নামে (২৪) বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। অবশ্য অভিযুক্তের নাম প্রকাশ করেনি সেখানকার পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ১০টার দিকে পারমার এমিলিয়ানা নামক শহরের একটি ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।
ধারণা করা হচ্ছে, নিহত যুবক ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরায় বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ আসার আগেই অভিযুক্ত বাংলাদেশি যুবক পালিয়ে যায়। ঘটনার দিন তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এবং পুলিশ এসে নিহত বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের পরেরদিন (মঙ্গলবার) সকালে এ ঘটনায় জড়িত বাংলাদেশি যুবককে ফ্লাইং স্কোয়াডের সাহায্যে গ্রেপ্তার করে পুলিশ।
পারমার মেয়র মিশেল গুয়ের মতে, এ ধরনের সংহিতা আমাদের ভাবিয়ে তুলে। তাই সামাজিক, মানসিক সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করতে হবে।
এদিকে, এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে ইতালিতে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com