স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ নভেম্বর ২০২৩, ১২:১৭
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নতুন কমিটির নেতৃবৃন্দরা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১নভেম্বর) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী নতুন কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত অনুমোদিত নতুন কমিটির পরিচিতি কপি প্রদান করেন।
এ সময় রাষ্ট্রদূত জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত বলেন, জালালাবাদ সিলেটের একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনের বিভিন্ন কল্যাণমুখী কাজের মাধ্যমে দেশ-বিদেশের মানুষেরা উপকৃত হচ্ছেন।
কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, আলিম উদ্দিন, আবু সাইদ কুতুব উদ্দিন, সহ-সভাপতি সুরুক মিয়া, লেছু মিয়া, ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ আরও অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com