shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বাবার সঙ্গে ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০২৩, ১২:৩২

.

বাবার সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিশু প্রাণ হারিয়েছে। 

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইফরা (৮) ও হাফছা (২) কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।  

নিহতদের মামা জামাল উদ্দিন টিপু যুগান্তরকে বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করেন। সোমবার বিকালের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকারে ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওনা হন। পথে একটি কার্ভাডভ্যান তাদের প্রাইভেটকারকে পেছনে থেকে ধাক্কা দিলে দুই বোন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।