shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় মাটিচাপায় ৩ বাংলাদেশি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ নভেম্বর ২০২৩, ১৪:১৩

.

মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির ৫০মিটার দূরে একটি নির্মাণস্থল থেকে চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর সিতি রোহানি সেতাপা তাকে জানান, মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছেন। 

তিনি আরও জানান, খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।