shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তি পাওয়া ছবির নেই প্রচারণা : হতাশ প্রবাসীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ নভেম্বর ২০২৩, ১৯:৪৯

.

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি চলচ্চিত্র মুক্তি পেয়েছে হাতেগোনা কয়েকটি। সর্বশেষ গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

এর মধ্যে দুবাইয়ের দেরা আল গুরায়ার মল, শারজা সিটি সেন্টার, ড্রাগন মার্ট দুই, ইবনে বতুতা মল এবং আবুধাবির স্টার সিনেমাসহ বেশ কয়েকটি শপিংমলের সিনেমা স্ক্রিনে নিয়মিত প্রদর্শন করা হচ্ছে ছবিটি। এ নিয়ে উচ্চ থেকে নিম্ন আয়ের প্রবাসীদের মধ্যেও সৃষ্টি হয়েছে প্রচুর আগ্রহ।

মুক্তির দিন থেকে কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীদের নিয়ে দেখছেন ছবিটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে নির্মিত ছবিটি গত ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়। পরে প্রযোজনা সংস্থা বহির্বিশ্বে ছবিটি মুক্তি দেয়। তবে আমিরাতে ছবিটির মুক্তি দিলেও সেটির যথাযথ প্রচার-প্রচারণা নেই। এ নিয়ে হতাশ প্রবাসীরা।

এত কিছুর পরও দেশের বাইরে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা চলচ্চিত্র দেখতে পেরে সন্তুষ্ট প্রবাসীরা। তারা মনে করছেন, সিনেমাটির প্রতিটি দৃশ্য রূপায়ণ করা হয়েছে জাতির পিতার ঐতিহাসিক জীবনকে ঘিরে।

সিনেমা শেষে দর্শকরা বলেন, এ সিনেমা থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। এমন আরও অসংখ্য দেশীয় চলচ্চিত্র এখানে মুক্তির মাধ্যমে সবাই সুস্থ বিনোদন পাবে। সেই সঙ্গে দর্শকদের বাংলা সিনেমা দেখতে হলমুখী করতে প্রচারণার বিকল্প নেই, এমনকি এমন একটি সিনেমার সঠিক প্রচারণা হলে প্রচুর দর্শক হতো– এমন মন্তব্য দর্শকদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।