shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে ঘানার রাষ্ট্রদূতের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪৯

.

লিবিয়ায় নিযুক্ত ঘানার রাষ্ট্রদূত মার্ক মাইকেল এন্টসি ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। ত্রিপোলীর স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন ঘানার রাষ্ট্রদূত।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে এসে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের সঙ্গে সাক্ষাৎ করেন ঘানার রাষ্ট্রদূত। সাক্ষাতে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও ঘানার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তারা প্রবাসী কর্মীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি অভিবাসন খাতের বিভিন্ন উদ্বেগের কথাও আলোচনায় উঠে আসে। দুই রাষ্ট্রদূত অভিবাসী সংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ে সম্মত হয়েছেন।

ঘানার রাষ্ট্রদূত দূতাবাসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।