shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংবিধান দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০২৩, ১৩:০৪

.

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে কুয়ালালামপুরে হাইকমিশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। 

আলোচনা সভায় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর  স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিনিটির নেতা ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।