shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

দক্ষিণ কোরিয়ায় সংবিধান দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ নভেম্বর ২০২৩, ১২:২৩

.

দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ পালিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সিউলের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশেষ দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। পরে ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন, দূতাবাসের কর্মকর্তারা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচকরা বাংলাদেশের সংবিধানের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান সংবিধান সমুন্নত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।