shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে নিহারিকা মমতাজের জুয়েলারি প্রদর্শনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ নভেম্বর ২০২৩, ১৯:১০

.

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশের ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার নিহারিকা মমতাজের ব্যতিক্রমী জুয়েলারি পণ্য প্রদর্শিত হয়েছে। তার সিগনেচার জুয়েলারি ব্র্যান্ড ‘নাইনটিন সেভেনটি টু’ এর সম্প্রতি তৈরি শিল্পকর্ম নিয়ে এ আয়োজন করা হয়।

কান চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া জুয়েলারি শিল্পী নিহারিকা মমতাজের শিল্প দুবাইয়ের একটি হেরিটেজে দুই দিনব্যাপী প্রদর্শিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। দুবাই পুলিশের পাবলিক সিকিউরিটির ডেপুটি চিফ জেনারেল ওয়ালিদ আল মান্নাই, মেজর জেনারেল নাসের আল ওয়াদি ইয়াহিয়া, শিহাব মুহাম্মদ আল জাসমি, সাইদ নৌরিনসহ অনেকে।

স্থানীয় আরবিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন মডেল, চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিহারিকা মমতাজ বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য জুয়েলারিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দুবাইয়ের ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিভিন্ন মসজিদ, ভিলা ও বাসভবনের দরজা-জানালার ডিজাইন জুয়েলারির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলাদেশেরও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট ডিজাইনগুলো জুয়েলারিতে স্থান দিয়েছি।

তিনি জানান, এসব জুয়েলারি পণ্য অনলাইনেই বিক্রি করা হয়। সর্বনিম্ন মূল্য ৩০০ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত একেকটি কারুকাজ বিক্রি করা হয়। বিভিন্ন দেশের চিত্রশিল্পী, মডেলসহ সাধারণ জুয়েলারি সৌখিন মানুষরা এসব ক্রয় করেন।

রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, নিহারিকা মমতাজ বাংলাদেশের গর্ব। তিনি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শিল্পের মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন। দেশের বিভিন্ন বিষয় তার জুয়েলারিতে ভেসে ওঠে। ইউনিক এসব কর্ম অন্য নারীদেরও উদ্বুদ্ধ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।