shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ নভেম্বর ২০২৩, ২১:২৭

.

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ জন নিহত হয়েছেন। দেশটির সারওয়াক প্রদেশের কাম্পুং স্পাও কুয়ারির কাছে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

তবে দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির নাম নিকোলাস এংকাটি (৪৭)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিকেল ৩টা ২৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সিমুনজান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সদস্যরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাড়িতে আটকাপড়া হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে এই ঘটনা সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসতে বা নিকটস্থ যেকোনও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।