shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বিছানার নিচে পৌনে ৫ লাখ ইউরো, ইতালিতে বাংলাদেশি গ্রেপ্তার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ নভেম্বর ২০২৩, ০০:১৫

.

ইতালির রোমে ভুয়া ডকুমেন্টস দিয়ে নিজ দেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খবরে বলা হয়, ভুক্তভোগী এক বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে রোমের পিয়েত্রালাতা নামক এলাকা থেকে ৪০ বছর বয়সী অভিযুক্তকে আটক করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। ওই সময় অভিযুক্তর বিছানার নিচে ৪ লাখ ৭০ হাজার ইউরো পায় পুলিশ। পরবর্তীতে তা জব্দ করে প্রশাসন।

অভিযোগসূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে নতুন অভিবাসীরা এলে তাদের ডকুমেন্টস করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো অভিযুক্ত ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এ প্রতারণার সঙ্গে জড়িত।

প্রবাসীরা জানান, নতুন কোনও বাংলাদেশি ইতালিতে এলে তারা ভাষা না জানার কারণে এসব প্রলোভনে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক সিরাজুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ এখানে দেশের ভাবমূর্তি জড়িত। এ ঘটনার ফলে প্রশাসন বাংলাদেশিদের কালো দৃষ্টিতে দেখবে।

ইতালিতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বৈধভাবে ইতালিতে আসবেন। এখানে আসার আগে ডকুমেন্টস সংক্রান্ত সব বিষয় বুঝেশুনে আসা উচিত যেন প্রতারণার শিকার না হতে হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।