shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

৫% প্রণোদনা বাস্তবায়নের দাবি কুয়েত প্রবাসীদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৩, ২০:৩৪

.

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা চালু রয়েছে। এর সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ উদ্যোগে আরও অতিরিক্ত আড়াই শতাংশ যুক্ত করার যে আভাস পাওয়া গেছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।

জামাল উদ্দিন ও বশির মোল্লা নামে দুজন কুয়েত প্রবাসী বলেন, পাঠানো রেমিট্যান্সের উপর ৫% প্রণোদনার খবরে অনেক খুশি হয়েছিলাম। আমার মত অনেক প্রবাসী টাকা পাঠাতে আসছে। কিন্তু আগের মতো ২.৫% প্রনোদণা দিচ্ছে। 

তবে কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদের ৫% প্রণোদনার কথা বললেও এখনো পাইনি। ৫% প্রনোদনা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

অপর এক প্রবাসী মোহাম্মদ রহিম বলেন, আমাদের প্রণোদনা দরকার নাই আমাদের দরকার সম্মান। একটা প্রবাসী কার্ড দিলে যেন আমারা ছুটিতে দেশে গেলেও সরকারি বেসরকারি অফিসে কোনো কাজে গেলে দ্রুত সেবা পাই। কাজের বিনিমেয় ঘুষ ও হয়রানি যেন বন্ধ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।