shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৯

.

আমেরিকার মিশিগানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকেলে হ্যামট্টামেক শহরের আল মদিনা রেস্টুরেন্টে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে সংগঠটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মিশিগান স্টেট যুবলীগ। 

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানানো হয়। 

দীর্ঘ ৫১ বছরে আওয়ামী লীগের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যুবলীগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান।

এতে প্রধান অতিথি ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুতালিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাবুল হুসেইন ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ।

বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সহ-সভাপতি মো. মোমিন হোসেন, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, উপপ্রচার সম্পাদক মিলাক মার্চেন্ট, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ স্বাগত, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ।

আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, ত্রাণ সম্পাদক কামরুল হক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আলী গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, ধর্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, সহসম্পাদক আহমেদ আল সুফিয়ান, সহসম্পাদক দোলন আহমদ ও সহসম্পাদক মো. আনোয়ার হুসেন।

আরও বক্তব্য রাখেন মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান এইচ নাহিদ, যুগ্ম আহ্বায়ক এজে পাশা, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান ও যুগ্ম আহ্বায়ক আরিফ আরমান জিসানসহ উপস্থিত ছিলেন মিশিগান আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।