shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ নভেম্বর ২০২৩, ২৩:১৭

.

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রোবাবার (১৯ নভেম্বর) জ্যাকসন হাইটসের ভাইভার্সিটি প্লাজায় এ অনুষ্ঠান হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ। 

এসময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও বিএনপি নেতা জসীমউদ্দিন ভিপি।

নেতাদের মধ্যে আরও ছিলেন— স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম শিকদার, বদরুল হক আযাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, মো আশরাফ হোসেন এবং মো আরিফুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মণ্ডল, মো মোতাহার হোসেন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, হাবিবুর রহমান, মো রইচ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, জিনাদ রেহেনা রিনা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।