shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ নভেম্বর ২০২৩, ২৩:২০

.

যুক্তরাষ্ট্রের মিশিগানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপনে রোববার (১৯ নভেম্বর) বিকেলে মেডিশন হাইটসে অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বময় ছড়িয়ে আছে এবং মেধার স্বাক্ষর রেখে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা।

দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রবিন্দ্রনাথ শিল, সহকারী অধ্যাপক তাহলিল আজীম চৌধুরী, বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ সাহেদুল হক, শাহ খালিশ মিনার, মোহাম্মদ আফতাবসহ অনেকে বক্তব্য দেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে দেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীতা বড়ুয়া ও লুৎফুল বারী নিয়ন।

দেশ ও জাতি গঠন এবং আলোকিত মানবসম্পদ তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনবদ্য ভূমিকা স্মরণ করেন সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণমূলক বক্তব্যে, কবিতা আবৃত্তি, কৌতুক ও নাচে-গানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। প্রকৃতির কোলে ঘুমানো অপরূপ ক্যাম্পাস এখনো টানে পুরোনো ছাত্রছাত্রীদের। তাই তো স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত অধ্যাপক।

সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন। কবিতা আবৃত্তি করেন রেজাউল করিম চৌধুরী, রুনা কোরেশী ও মোতাকাব্বির শাহীন। কৌতুক উপস্থাপন করেন জিয়াউল আলম চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।