shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ নভেম্বর ২০২৩, ২৩:২২

.

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)।

মঙ্গলবার (২১ নভেম্বর) দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তরে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অনুষ্ঠানটি সীমিত আকারে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইদ রাশেদ আল ওয়াইহান আল এনেজি।

তিনি ১৯৯১ সাল থেকে বাংলাদেশি সেনাদের অবদান ও আত্মত্যাগের কথা স্বীকার করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক একটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছাবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত সশস্ত্র বাহিনীর নন-কমিশনড অফিসার্স অ্যাফেয়ার্স শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লাফি মেলফি আল মুতাইরি। তিনি কুয়েতে নিয়োজিত বাংলাদেশি সেনাদের শুভেচ্ছা জানান। 

এর আগে, দিনটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ-কুয়েতের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের ওপর জোর দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।

পরে কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টস নিয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন ও বিএমসি ম্যাগাজিন-২০২৩ এর উন্মোচন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।