shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় নকল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ নভেম্বর ২০২৩, ২৩:৩৬

.

নকল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। 'অপস ভিস্তা মুতিয়ারা' নামের বিশেষ অপারেশনে ওই নকল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) সকালে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রেস কনফারেন্সে এ কথা জানান দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

এ সময় ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 'শিমুল' নামে পরিচিত জাল পাসপোর্ট কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের ফেসবুক পেইজে নকল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তারের খবর প্রকাশ করলেও গ্রেপ্তারদের ছবি ও নাম প্রকাশ করেনি। 

অভিযানে  ঘটনাস্থল থেকে  মোট ৬১ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩ কপি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং ১ কপি মিয়ানমারের পাসপোর্টসহ বিভিন্ন দেশের মোট ২২১টি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় বলেও জানান দাতো রুসলিন বিন জুসোহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।