shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির প্রার্থী মিজানের মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ নভেম্বর ২০২৩, ২৩:৪১

.

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিজানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে মাদ্রিদে বসবাসরত মাদারীপুরবাসীদের সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেন তিনি।

মতবিনিময় সভা ও নৈশভোজে জাকির হোসেন খানের সভাপতিত্বে ও মাসুম শেখ এবং মো. সাগরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন হেমায়েত খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদের ঢালী, সেলিম হোসেন, রুবেল সর্দার, দুলাল খান, সোবহান মোল্লা, শহিদুল বেপারীসহ বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আরও অনেকে।

আয়োজক মিজানুর রহমান মিজান উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।