স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৩, ২০:০৩
সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উপলক্ষ্যে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ও বেসরকারি সেক্টরে আগামী ২ ডিসেম্বর (শনিবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ৪ ডিসেম্বর (সোমবার)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবার কার্যক্রম শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাতে মন্ত্রিসভা থেকে এ ছুটির দিন ঘোষণা করা হয়। আমিরাতের ৫২তম জাতীয় দিবস উপলক্ষ্যে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সকল অভিবাসীদের মন্ত্রিসভা উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে।
১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com